দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের হরিপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিপুর শালদাহ এলাকার সাইফুল হোসেনের ছেলে তাইফ হোসেন ও থানাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে দুই বন্ধু তাইফ ও সাব্বির হরিপুর ব্রিজের নিচে গড়াই নদীতে গোসল করতে নামে। হঠাৎ একটি ঢেউয়ে দুইজনই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান।
/অ